বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটে বিআইডব্লিউটিএ এর ইজারায় রহস্যজনক মোড়,,প্রভাবশালী মন্ত্রীর হস্তক্ষেপ,,  ইজারা নিয়ে পিছু হাটতে বাধ্য হল বিআইডব্লিউটিএ!

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
সিলেটে বিআইডব্লিউটিএ এর ইজারায় রহস্যজনক মোড়,,প্রভাবশালী মন্ত্রীর হস্তক্ষেপ,,  ইজারা নিয়ে পিছু হাটতে বাধ্য হল বিআইডব্লিউটিএ! - Banglar Mati

নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট ও সালুটিকর অঞ্চলের নৌ-পথের ইজারা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং মেসার্স এম.এইচ এন্টারপ্রাইজের মধ্যকার আইনি বিরোধ এক রহস্যজনক মোড় নিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করার কথা থাকলেও শেষ মুহূর্তে বিবাদী পক্ষ বিআইডব্লিউটিএ পিছু হটেছে। অভিযোগ উঠেছে, একজন প্রভাবশালী মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সংস্থাটি সমঝোতার পথে হাঁটছে, যার ফলে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়েছে।

 

সিলেট আদালতের জিপি অ্যাডভোকেট শামীম সিদ্দিকী জানান, এই মামলায় বাদী পক্ষ অত্যন্ত সুকৌশলে সরকারকে বিবাদী না করে কেবল বিআইডব্লিউটিএ-কে বিবাদী করেছে। তিনি বলেন, “বাদী মামলায় এক ধরণের কৌশল নিয়েছেন যাতে সরকারের স্বার্থ সরাসরি উপস্থাপনের সুযোগ সংকুচিত হয়। বড় অংকের রাজস্ব জড়িত থাকায় আমাকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আজ শুনানির নির্ধারিত দিন থাকলেও রহস্যজনক কারণে বিবাদী পক্ষ শুনানি করেনি।”

 

 

আদালত পাড়ায় জোর গুঞ্জন রয়েছে, রোববার শুনানির সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও ওপর মহলের একটি ফোন কল পুরো চিত্র বদলে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন প্রভাবশালী মন্ত্রীর নির্দেশের পর বিআইডব্লিউটিএ তাদের কঠোর অবস্থান থেকে সরে আসে। বিআইডব্লিউটিএ-এর পরিচালক এ.কে.এম. আরিফ স্বীকার করেছেন যে, মন্ত্রীর ফোন আসার পরই তারা পিছু হটেছেন।

 

বিবাদী পক্ষের এই আকস্মিক নমনীয়তার ফলে পূর্বের স্থগিতাদেশ বহাল থাকার পথ প্রশস্ত হয়েছে। এতে করে, ২০২৬-২৭ অর্থবছরের নতুন ইজারা প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। বর্তমান ইজারা গ্রহীতা অবৈধভাবে টোল আদায়ের বাড়তি সুযোগ পাবেন। সরকার কয়েক কোটি টাকার নিশ্চিত রাজস্ব থেকে বঞ্চিত হবে।

 

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বর্তমান ইজারা গ্রহীতাকে অনৈতিক সুবিধা দিতেই বিআইডব্লিউটিএ সময়ক্ষেপণ করছে। মেসার্স এম.এইচ এন্টারপ্রাইজ ৫৬ লক্ষ টাকা ক্ষতির দাবি তুললেও, সমঝোতার আড়ালে সরকারের বড় অংকের রাজস্ব ফাঁকির এই ‘খেলা’ এখন টক অব দ্য সিলেটে পরিণত হয়েছে।

 

রোববার শুনানি না হওয়ায় মামলার পরবর্তী কার্যক্রম ঝুলে গেছে। ফলে গোয়াইনঘাটের গুরুত্বপূর্ণ বালু ও পাথর মহালসহ নৌ-ঘাটের ইজারা কার্যক্রম এখন চরম অনিশ্চয়তার মুখে। ইজারা জটিলতায় এই নৌ-পথে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও সাধারণ ব্যবহারকারীরা।

সুত্রঃ দৈনিক সুরমার ডাক 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102