শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ খতিয়ে দেখতে সংসদে ১৪ সদস্যের কমিটি

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ খতিয়ে দেখতে সংসদে ১৪ সদস্যের কমিটি - Banglar Mati

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ

অ্যাডভোকেট জয়নাল আবদিনকে সভাপতি করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন—মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জামির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান এবং জিএম নজরুল ইসলাম।

সংসদে প্রস্তাবটি উত্থাপনের পর স্পিকার তা ভোটে দিলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৪, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশ।

 

 

এছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন এবং বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে।

তালিকায় আরও রয়েছে সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল সংশোধন, সিভিল কোর্টস সংশোধন, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর সংশোধন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংশোধন-সংক্রান্ত একাধিক অধ্যাদেশ।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রয়েছে। সেগুলো হলো—জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ ২০২৫ এবং জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬।

 

 

অন্যান্য অধ্যাদেশের মধ্যে রয়েছে মাইক্রো ফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ হাউজবিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102