বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটের রাজনীতিতে নতুন অধ্যায়, সংসদে যোগ দিলেন নতুন মুখ

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেটের রাজনীতিতে নতুন অধ্যায়, সংসদে যোগ দিলেন নতুন মুখ - Banglar Mati

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এবার সংসদে থাকবেন

সিলেটের অধিকাংশ নতুন মুখ। আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আছেন অর্থনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক এবং মুফতিও।

শুধু তাই নয়, বিরোধী দলে যেতে যাওয়া জামায়াতে ইসলামীর আমির সিলেটের শফিকুর রহমানও প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। এদিকে

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে একটিতেও জামায়াতের প্রার্থী জয়লাভ না করলেও বিভাগে ১১ দলীয় জোট সমর্থিত সিলেট ৫ আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিস আবুল হাসনাত।

 

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি সংসদে নতুন মুখ—অর্থাৎ প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য—থাকা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। বিগত সময়ে বহু সংসদ সদস্যের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে তারা আশা করছেন, নতুনদের আগমনে পুরোনোদের সৃষ্ট যে দুর্নাম, তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। নতুন সদস্যরা ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দেবেন।

 

সংসদে এবার সিলেট বিভাগের নতুন মুখ যারা, সিলেট-১ (নগর ও সদর) আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে এম এ মালিক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াত সমর্থিত খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান,সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে এমরান আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল, মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী ও হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল জয় পেয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102