শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটে আওয়ামী লীগের মামলায় ছাত্রদলের আহবায়ক সাজু গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
সিলেটে আওয়ামী লীগের মামলায় ছাত্রদলের আহবায়ক সাজু গ্রেফতার - Banglar Mati

বিগত স্বৈরাচারী লীগ সরকারের আমলে ২০১৪ সালে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বালাগঞ্জ উপজেলার শিত্তরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন বন্ধ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষন প্রচার নিয়ে একটি মামলা হয়েছিলো বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফুজায়েল আহমদ খান সাজু (৩৫) এর বিরুদ্ধে। মামলা নং- ০৫(১৭/১২/২৪ইং)। সাজু উপজেলার জামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার প্রবীন শিক্ষক মাওলানা ইউনুছ খানের ছেলে। মামলার বাদী আওয়ামী লীগ নেতা মৃত মো. আব্দুল করিম তালুকদার। তিনি উপজেলার শিওরখাল এলাকার মো. আব্দুল আজিজের ছেলে।

 

এই মামলায় তার সাজা হয় এবং এই মামলায় কারা বরনও করেছে সাজু। কারা বরনের পরে সে জামিন ছিলো। এরই মাঝে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর তার সেই মামলা নিষ্পত্তির জন্য বিএনপির দলীয় সব মামলার সাথে হাইকোর্টে আবেদন করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সম্প্রতি সেই মামলায় তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো। বিষয়টি জানতেন না ফুজায়েল আহমদ খান সাজু (৩৫)।

 

জানা গেছে, চলতি মাসের ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে বালাগঞ্জ থানার পুলিশের সাদা পোষাকধারি একটি দল মাদরাসা বাজার ব্রীজ এলাকা থেকে সাজুকে গ্রেফতার করে। এসময় পুলিশের সাথে তার ধস্তাধস্তি হয় এবং সাজু চিৎকার শুরু করেন। পুলিশের সাথে তার ধস্তাধস্তির কারনে উভয় পক্ষ অল্প আহত হন। এসময় উত্তেজিতো জনতার সহযোগীতায় হাতকড়াসহ সাজু পালিয়ে যায়। পরে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া সাজুর বাড়িতে গিয়ে তার বাবা মাওলানা ইউনুছ খানের সাথে স্বাক্ষাত করে সাজুকে আইনের হাতে তুলে দিতে বলেন। এসময় বিএনপি নেতা তুফায়েল আহমদ সুহেলসহ স্থানীয় মুরব্বিরা উপস্থিথ ছিলেন। ওসি এসময় সাজুর বাবাকে আস্বস্থ করেন সাজু এবং স্থানীয় জনতা কারো কোনো ক্ষতি হবেনা। তিনি তার বড় ছেলে রাজু খানের মাধ্যমে রাত সাড়ে বারটার দিকে সাজুকে ওসির কাছে হাতকরা পরা অবস্থায় সোপর্দ করেন। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির কারনে সাজুর বাবা নিজ উদ্যোগে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা খরচ বাবদ ৬০ হাজার টাকা দেন। এসময় তিনি ছেলেকে পুলিশের সাথে থানায় পোছে দিয়ে আসেন।

 

পরদিন শুক্রবার দুপুরে মাওলানা ইউনুছ খান জানতে পারেন গ্রেফতারকৃত তার ছেলে সাজু; সাজুর ভাই রাজু খানসহ একই এলাকার শাওন, শিমুল, আজই, টিটু, সালমান, সাব্বির, নানু মিয়া নামোউল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এস আই শাহ ফরিদ আহমেদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। বালাগঞ্জ থানার মামলা নং-০৭ তাং-০৮/০৮/২৫ ইং।

 

এদিকে, ৮ আগস্ট শুক্রবার আসামি সাজুকে আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ এসল্ট মামলায় আসামী সাজুকে রিমান্ডে নেবে পুলিশ বলে জানিয়েছে থানার একটি সূত্র।

 

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাদা পোষাকধারি পুলিশের এসআই শাহ ফরিদ, এসআই বিণয় ভুষন চক্রবর্তী, এসআই সৌরভ সাহা, এএস আই কানন কুমার দাস, এএসআই সুবীর চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ মাদরাসা বাজার ব্রিজের উপরে আসামি সাজুকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তার হাতে হাতকড়া পরানো হয়। এসময় সাজু পুলিশের সাথে ধস্তাধস্তি ও চিৎকার করেন। মুহুর্তেই সাজুর ভাই রাজুসহ তাদের পক্ষের ১০-১২ জন যুবক এসে পুলিশ অবরুদ্ধ করে হাতকড়া খুলে দেওয়ার দাবী জানান। পুলিশ সাজুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দেখিয়ে হাতকড়া খুলে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তর্কবির্কের জেরে হাতকড়া পড়া অবস্থায় সাজু পালিয়ে যায়।

 

সাজুর বাবা জামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার প্রবীন শিক্ষক মাওলানা ইউনুছ খান বলেন, মামলার বাদী আওয়ামী লীগ নেতা মৃত মো. আব্দুল করিম তালুকদারের এই মামলায় আমি নিজেও জেল খেটেছি। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া আমার বাড়িতে এসে আমার সাথে স্বাক্ষাত করে সাজুকে আইনের হাতে তুলে দিতে বলেন। এসময় বিএনপি নেতা তুফায়েল আহমদ সুহেলসহ স্থানীয় মুরব্বিরা উপস্থিথ ছিলেন। এসময় ওসি আমাকে আস্বস্থ করেন সাজু এবং স্থানীয় জনতা কারো কোনো ক্ষতি হবেনা। তিনি তার বড় ছেলে রাজু খানের মাধ্যমে রাত সাড়ে বারটার দিকে সাজুকে ওসির কাছে হাতকরা পরা অবস্থায় সোপর্দ করেন। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির কারনে আমি নিজ উদ্যোগে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা খরচ বাবদ ৬০ হাজার টাকা দেই। পরদিন শুক্রবার দুপুরে জানতে পারলাম আমার ছেলেসহ অন্যান্যদের আরেকটি পুলিশ এসর্ট মামলা দেয়া হয়েছে। এটাই আইনের বিচার!

এক মামলায় নিয়ে অন্য মামলায় জড়ানো দু:খজনক বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102