সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগরের মানব বন্ধন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগরের মানব বন্ধন অনুষ্ঠিত - Banglar Mati

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার আটকৃতদের দ্রুত বিচারের দাবীতে সিলেটে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১২আগস্ট) দুপুর ২ টার সময় নগরীর চৌহাট্রায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগরের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক রাজন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আজিম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, সাংবাদিক শেখ ফয়ছল জামিল, সাংবাদিক মোঃ শরীফ আহমদ, দৈনিক আলোর জগৎ পত্রিকার ব্যুরোচীফ সাংবাদিক ছালিক আহমদ।

 

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন -সাংবাদিক আশরাফুল ইসলাম।

 

বক্তারা মানববন্ধনে বলেন- গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবী জানান এবং সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান। এ ছাড়া সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বর্তমান সরকারের প্রতি বক্তারা আহবান জানান।

 

বক্তাগন সিলেটের পরিচিত মুখ সাংবাদিক রাজন’কে সত্য তুলে ধরায় একটি মহল কর্তৃক বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রতিবাদ জানান।

 

মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন–সাংবাদিক ফখর আহমদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102