বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

কোম্পানীগঞ্জে বেসামাল চেরাচালান : ওসির লাইনম্যান শামীম

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
কোম্পানীগঞ্জে বেসামাল চেরাচালান : ওসির লাইনম্যান শামীম - Banglar Mati

আওয়ামী নেতাকে লাইনম্যান বানিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশে ওসি উজায়ের আল মাহমুদ আদনান। চোরাচালানী ও অবৈধ বালু-পাথরখেকোদের কাছ থেকে ওসি রোজানা আদায় করছেন লাখ লাখ টাকা।

 

অভিযোগে প্রকাশ, কোম্পানীগঞ্জ থানার সীমান্তঘেষা মাঝেরগাঁও মৃত ইউনুছ মিয়ার পুত্র ঘরজামাই শামীম মিয়া। একসময়ের সিএনজি অটোচালক শামীম মিয়া মাদক চোরাচালানীতে জড়িয়ে পড়ে। সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়ে জেল খাটে বহুদিন। আওয়ামী ডেভিল শামীম কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পলাতক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের ঘনিষ্টজন ছিল। প্রায়ই নাদেলের সিলট শহরস্থ বাসায় হাদিয়া-তোহফা নিয়ে যাতায়াত করতো। মূলত সে নাদেলের হয়েই কোম্পানীগঞ্জের বালু মহাল পাথর কোয়ারী ও চোরচালান নেটওয়ার্ক নিয়ন্ত্রন করতো। বখরার ভাগ দিতো এবং এখনও দেয় থানার ওসিকেও।

 

গত বছর ৫ আগস্ট পটপরিবর্তনের পর রাজনৈতিক ছড় পরিবর্তন করে বিএনপি সেজে যায় ডেভিল শামীম। স্থানীয় বিএনপি নেতা সেজে কোম্পানীগঞ্জ থানার বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনান এর প্রধান লাইনম্যান হয়ে যায়। ওসির হশে মাদকসহ সবধরণের ভারতীয় পণ্য চোরাচালান এবং অবৈধ বালুপাথর এর চাঁদা ও বখরা উঠায় সে। ফলে থানার মাঝরগাঁও, বরমসিদ্ধিপুর, ভাটরাই, কালীবাড়ি, নয়াবস্তী, কামালবস্তী, তোরং প্রভৃতি পয়েন্ট দিয়ে পাহাড়ি ঢলের মত নিরাপদে নামছে মাদকসহ আমদানী নিষিদ্ধ ভারতীয় সব পণ্য। বিভিন্ন পয়েন্টে নিযুক্ত রয়েছে প্রধান লাইনম্যান শামীমের অধঃস্তন লাইনম্যান।

 

শামীম শুধু চোরাচালানী চক্রের লাইনম্যান নয়, সে পাথরখেকো ও পাথর খেকোদেরও লাইনম্যান। ফলে কোম্পানীগঞ্জ থানার শারপিন টিলা, ভোলাগঞ্জ বাংকার, কালীবাড়ি, উৎমা, কালাইরাগ ধলাইসেতু প্রভৃতি এলাকায় রাতদিন তান্ডব চালিয়ে যাচ্ছে পাথরখেকো ও বালুখোকোরা। ধংসের মুখে কোম্পানীগঞ্জবাসীর স্বপ্নের ধলাইসেতু।

 

লাইনম্যান শামীম মিয়ার মাধ্যমে থানার বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনান দৈনিক ৪ থেকে ৫ লাখ টাকা বখরা পেয়ে থাকেন। ফলে রাতারাতি শতকোটি টাকার মালিক হয়ে গেছেন থানার ওসি উজায়ের আল মাহমুদ। পাশাপাশি লাইনম্যান শামীমও হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক।লাইনম্যান শামীমের মাধ্যমে ম্যানেজ হওয়ায় চোরাচালানী ও বালু-পাথরখেকোদের বিরুদ্ধে অ্যাকশনে যান না ওসি উজায়ের ও তার পুলিশ।

 

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (৭ আগস্ট)সন্ধ্যায় কোম্পানীগঞ্জের ওসি উজায়েরের সরকারি সেলফোনে একাধিকবার কল দিলে তিনি সাংবাদিকের মোবাইল ফোন রিসিভ করেননি।অভিযোগের ব্যাপার জনতে চাইলে শামীম মিয়া বলেন -ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে তিনি চিনেন না। ওসির সাথে কেনোদিন তার দেখাও হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102