বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

আওয়ামী লীগকর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে আটক সেনা কর্মকর্তার স্ত্রী রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
আওয়ামী লীগকর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে আটক সেনা কর্মকর্তার স্ত্রী রিমান্ডে - Banglar Mati

ঢাকার বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন হলে গত আটই জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ‘গোপন বৈঠক’ করার মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এদিন দুপুরে ডিএম‌পি মি‌ডিয়া সেন্টা‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ই জুলাই ঢাকার ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের করা ওই মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত’ থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আদালতের কাছে তার সাত দিনের রিমান্ড চেয়েছিলো। কিন্তু আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ রয়েছে, ওই দিনের বৈঠকটিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়েছেন।

ঢাকায় সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ‘গোপন বৈঠক’ করেছে বলে অভিযোগ উঠেছে (ফাইল ছবি)

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102