বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেট নগরীর হোটেল কর্মচারী হত্যার আসামির রিমান্ড চাইবে পুলিশ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সিলেট নগরীর হোটেল কর্মচারী হত্যার আসামির রিমান্ড চাইবে পুলিশ - Banglar Mati

সিলেটে হোটেল কর্মচারী খুনের ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানব্ন্দী না দিলে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। 

তথ্যটি সোমবার (১৪ জুলাই) সকালে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। 

তিনি জানান- এখন পর্যন্ত আর কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) সকালে মহানগরের কাজিরবাজার এলাকার শাপলা রেস্টুরেন্টে কাস্টমারকে চা দিতে দেরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে কর্মচারী খুনের ঘটনা ঘটে।

খুন হওয়া মো. দিনার আহমদ রুমন (২২) সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে।

এ ঘটনায় রোববার বিকালে আব্বাস মিয়া নামের প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, কাজিরবাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া রোববার সকালে শাপলা রেস্টুরেেন্টে নাশতা করতে আসেন। তিনি প্রায়ই সকালে এখানে নাশতা করেন বলে জানা গেছে।

রোববার সকালে তিনি শাপলা রেস্টুরেন্টে এসে প্রথমে পরোটা-ভাজি খান। পরে তিনি কর্মচারী রুমনকে ডাক দিয়ে চায়ের অর্ডার দেন। এসময় চা দিতে দেরি হলে রুমনের সাথে আব্বাস মিয়ার বাকবিতন্ডা শুরু হয়। এসময় দোকানে থাকা লোকজন ও দোকান মালিক মিলে আব্বাস মিয়াকে শান্ত করলেও দোকান কর্মচারী রুমনের বাকবিতণ্ডার একপর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের ফোনকল দিয়ে ঘটনাস্থলে ডেকে আনেন। ছেলেরা এসে দোকানের কর্মচারী রুমনের সঙ্গে ফের তর্কাতর্কিতে জড়ায় এবং একপর্যায়ে আব্বাস মিয়ার ছেলেরা রুমনকে মারধর করতে থাকেন। এসময় আব্বােসের ছোট ছেলে রোহান থাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত রুহানের ভাই রেজু মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে আব্বাস মিয়াকে আদালতে তোলা হবে বলে কওমি কণ্ঠকে জানিয়েছেন ওসি জিয়াউল হক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102