বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

ওসমানীনগরে এনা-ইউনিকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ১০ জন আহত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
ওসমানীনগরে এনা-ইউনিকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ১০ জন আহত - Banglar Mati

সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজারের পাশে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।  শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ইউনিক বাসের হেল্পার।দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে আসা এনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিকের হেল্পারের মৃত্যু হয়।

 

এনা গাড়ি বেপরোয়া গতিতে ভুল পাশ থেকে এসে এ দুর্ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়াস সার্ভিস, ওসমানীনগর থানাপুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

দুর্ঘটনার পর কুরুয়া বাজারের দুপাশে সিলেট-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যানজট নিরসন করে পুলিশ।

মুল রিপোর্টঃ কওমি কন্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102