বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

করোনায় সিলেটে ৬৯ বয়সী এক বৃদ্ধের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
করোনায় সিলেটে ৬৯ বয়সী এক বৃদ্ধের মৃত্যু - Banglar Mati

করোনায় আক্রান্ত হয়ে  সিলেটে ৬৯ বছর বয়সি একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

তিনি করোনার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে সনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন।

তাদের মধ্যে মাত্র ৮জন হাসপতালে চিকিৎসাধীন। এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, আলহারামাইনে ১ ও ইবনেসিনা হাসপাতালে ২ জন। অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102