বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

মেজর টিলায় শিশুকে হত্যা ও পিতার অর্ধ গলাকাটা অবস্থায় উদ্ধার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
মেজর টিলায় শিশুকে হত্যা ও পিতার অর্ধ গলাকাটা অবস্থায় উদ্ধার - Banglar Mati

সিলেটে অটোরিকশা চালকের দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। পাশেই গলাকাটা অবস্থায় শিশুটির বাবাকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর আনসার মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই মাসের শিশু কন্যা নিহত ইনায়া রহমান ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, আতিকুর রহমান স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার (২৫ জুন) দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পান ২ মাসের শিশু কন্যা ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই তার বাবা সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তির পর অস্ত্রোপচার করেন।

আহতের স্ত্রী ঝুমা বেগম অভিযোগ করে বলেন, দুপুরের খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠতে দেখেন, তার স্বামী শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর তার গলা কাটতেছে। তিনি আর্তচিৎকার দিলে আশপাশের মানুষজন এসে হতাহতদের উদ্ধার করে।

নিহতের স্ত্রীর শ্যালিকা নাজমা বেগম ও শ্যালক টিপু মিয়া বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। যখন তাদের বোন আর্তচিৎকার দিয়ে ফোনে বলে, তার মেয়েকে জবাই করে স্বামীও নিজের গলা কাটতেছে। তিনি স্বামীকে থামিয়ে আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102