শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিগারেটের দাম বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
সিগারেটের দাম বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা - Banglar Mati

কৃত্রিম সংকট তৈরি করে বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের প্রতি প্যাকেট অতিরিক্ত দামে বিক্রি করায় মাগুরা শহরের কেশব মোড় এলাকায় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা যায়, রবিবার মাগুরা শহরের কেশব মোড় এলাকায় মেসার্স লক্ষ্মণ স্টোর নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার। ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বেনসন সিগারেট প্রতি প্যাকেট পাইকারি নির্ধারিত দামের অতিরিক্ত দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা।

এ বিষয়ে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিযানে লক্ষ্মণ স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানের সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102