শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটে বিকাশ থেকে ২২ হাজার টাকা খোয়ালেন ব্যাংকের জিএম সিরাজুল হক চৌধুরী

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
সিলেটে বিকাশ থেকে ২২ হাজার টাকা খোয়ালেন ব্যাংকের জিএম সিরাজুল হক চৌধুরী - Banglar Mati

নগরীতে মোবাইল হারানোর পর বিকাশে থাকা অনেকগুলো টাকাও হারিয়েছেন একজন ব্যাংক কর্মকর্তা। বিষয়টি বিকাশ কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো সন্তোষজনক সাড়া পাননি তিনি । পরে লিখিত অভিযোগ নিয়ে দারস্থ হন দৈনিক সিলেটের ডাক’র বার্তা কক্ষে। তাঁতিপাড়া এলাকার বাসিন্দা মোবাইল হারানো ওই ব্যক্তির নাম এ এস সিরাজুল হক চৌধুরী। তিনি একটি বেসরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার।

 

মোবাইল হারানোর পর, বিকাশ অ্যাপসে থাকা তার ২২ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে প্রতারকরা। তিনি অভিযোগ করে বলেন ‘টাকা হারিয়ে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি আহত হয়েছি বিকাশের ব্যবহারে।’

 

জানা যায়, গত ৯ জুন এ এস সিরাজুল হক চৌধুরী একটি দোকান থেকে রং কিনতে গিয়ে মোবাইলটি হারিয়ে ফেলেন। হারিয়ে যাওয়া ওই মোবাইলের বিকাশ অ্যাপসে ছিলো ২২ হাজার টাকা। তাই টাকাটা যাতে হাতছাড়া না হয়, সেজন্য তড়িঘড়ি করে ওইদিনই বিকাশ অফিসে যোগাযোগ করেন। কিন্তু কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন। বলেছেন ‘তারা (বিকাশ) ঈদের ছুটির পরে যোগাযোগ করতে বলেছে। এই ফাঁকে মোবাইলের সাথে টাকাটাও হাতছাড়া হয়ে গেলো।’

সিলেটে বিকাশ থেকে ২২ হাজার টাকা খোয়ালেন ব্যাংকের জিএম সিরাজুল হক চৌধুরী - Banglar Mati

প্রতারকরা ৯ জুন বিকেল তিনটা থেকে চারটার মধ্যে সবগুলো টাকা হাতিয়ে নেয়। প্রথমে মোবাইল ০১৮২১১৫৮৯০৮ নম্বর থেকে সেন্ড মানি করে ৫৫০০ টাকা। পরে রহিম ইলেকট্রিক এন্ড গিফট সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের নামে ৬ হাজার টাকা ক্যাশআউট এবং ০১৯২২৭৫৩৮৮ নম্বরে আরো ১১ হাজার টাকা ক্যাশআউট করা হয়।

 

এ এস সিরাজুল হক চৌধুরী বলেন, ‘আমি কয়েকবার বিকাশের সাথে যোগাযোগ করেছি। কিন্তু তাদের কথা আমাকে হতাশ করেছে। বিকাশের মতো প্রতিষ্ঠানের সিস্টেম যদি দুর্বল হয়, গ্রাহকরা যদি বিপদে পড়ে সেবা না পায় তাহলে কোথায় আস্থা রাখবে।’ তিনি বলেন, ‘আমি চাই গ্রাহক সেবার মানটা শক্তিশালী করা হোক। আমার মতো আর কেউ যাতে এভাবে প্রতারণার শিকার না হয় ।’

 

বিষয়টি নিয়ে কথা হলে বিকাশ সিলেটের কাস্টমার কেয়ার ইনচার্জ রেজওয়ান বলেন, ‘কি কথা হয়েছে আমি তো জানি না। আমি না জেনে কিভাবে বক্তব্য দেবো। আর উনি যেভাবে অভিযোগ করেছেন, সেরকম হবার কথা না।’ সিরাজুল হক চৌধুরী মোবাইল হারানোর পরদিন ১০ জুন কতোয়ালী থানায় জিডি (সাধারণ ডায়রি) করেন, যার নম্বর ৭৫৯।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102