শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

স্কুল ছাত্রী আনজুমানের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জুনেল আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
স্কুল ছাত্রী আনজুমানের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জুনেল আটক - Banglar Mati

গত ১২ জুন সকাল ৭টায় পাশের কুলাউড়া উপজেলার সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫)। এর দুই দিন পর ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে একটি নালায় তার লাশ পাওয়া যায়।

 

আজ দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় লোকজনের বক্তব্য, আলামত উদ্ধারের জায়গা এবং নারী ঘটিত কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্টতা সন্দেহ করে পাশের বাড়ীর জাইর মিয়ার ছেলে জুনেল মিয়াকে (৩৯) আটক করে পুলিশ।

 

পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘাতক জুনেল। ঘাতক জুনেল পুলিশকে জানায়, আনজুম তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে প্রায়ই স্কুল ও প্রাইভেটে আসা যাওয়া করত। সেই সুবাদে জুনেল তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। ঘটনার দিন গত ১২জুন আনজুমান পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে রাস্তা দিয়ে বাড়ী ফিরছিলো। ফেরার পথে সকাল সারে দশটার দিকে কথা বলতে বলতে জুনেল আনজুমানের পিছু নেয়।

 

সে এড়িয়ে যেতে চাইলে জুনেল পিছন থেকে আনজুমানকে জড়িয়ে ধরে। তখন আনজুমান চিৎকার করলে ঘাতক জুনেল তার হাত দিয়ে গলায় চাপ দিয়ে ধরে। একপর্যায় আনজুমান অচেতন হয়ে পড়লে ঐ এলাকার কিরিম শাহ মাজার সংলগ্ন জঙ্গলঘেরা নালায় ফেলে রাখে চলে যায়। দুদিন পর ১৪ জুন ঐ স্থান থেকে আনজুমানের লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102