শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটের জাকারিয়া এ এসপি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে রূপপুর থেকে আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
সিলেটের জাকারিয়া এ এসপি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে রূপপুর থেকে আটক - Banglar Mati

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ে করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও আশপাশের মহাসড়কগুলোতে ডাকাতি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের জাকারিয়া আহমদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বাশার পুলিশ বক্সের মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে থানা পুলিশ। রোববার দুপুরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।

গ্রেফতারকৃত জাকারিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের মৃত আব্দুস সবুর তাপাদারের ছেলে।

রূপগঞ্জ পুলিশের দাবি, জাকারিয়া আহমদ তাপাদারের কাছ থেকে ডিবি পুলিশের পোষাক, ওয়াকিটকি একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পুলিশের নকল একটি পরিচয়পত্র, বিদেশি মোবাইল ও বিভিন্ন ডিভাইসসহ উদ্ধার করা হয়েছে।

তিনি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও পাশের এলাকার মহাসড়কগুলোতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবির পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে ডাকাতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেন। এছাড়াও তার কাছ থেকে সরকারবিরোধী নানা কার্যক্রমে ব্যবহৃত ডিভাইস ও তথ্যপ্রযুক্তির আলামত পাওয়া যায়।

 

পুলিশ জানিয়েছে, ধৃত জাকারিয়ার এএসপি পরিচয় দিয়ে প্রতারণা করে রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরীকে প্রায় চার বছর আগে বিয়ে করেন। কিন্তু বিয়ের কয়েকদিন পর যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন মারিয়া চৌধুরী।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং ঢাকায় তার চক্রের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

জাকারিয়া আহমদ তাপাদারের স্ত্রী মারিয়া চৌধুরী জানান,, চার বছর আগে জাকারিয়া সঙ্গে মোবাইল ফোনের সূত্র ধরে সম্পর্ক গড়ে ওঠে। তখন জাকারিয়া নিজেকে এএসপি পরিচয় দেন। পরে তাদের দু’জনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারিয়া চৌধুরীকে তার পিত্রালয়ে রেখে ঘর সংসার করে আসছেন। জাকারিয়া মারিয়ার কাছে বিভিন্ন সময় যৌতুক নিয়েছে । কিছুদিন আগেও ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় নানা সময় শারীরিক নির্যাতন চালাতেন জাকারিয়া ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেফতার জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে নানা ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত ও ঢাকার কয়েকটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102