সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটে যুবদল নেতা জাহিদ বহিষ্কার ও ছাত্রদল নেতা আজির শোকজ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
সিলেটে যুবদল নেতা জাহিদ বহিষ্কার ও ছাত্রদল নেতা আজির শোকজ - Banglar Mati

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের নেতৃত্বে থাকা যুবদল নেতা জাহিদ খান ও ছাত্রদল নেতা আজির উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিস্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন রাতেই বহিস্কারাদেশ কার্যকর করেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে রোববার (১৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলভঙ্গের অভিযোগে কারণ দর্শনোর নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোয়াইনঘাট উপজেলার অধিনস্থ ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল পদে অসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে আজির উদ্দিনের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

শনিবার সকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন জনতা। এসময় গোয়াইনঘাট উপজেলা যুবদল ও ছাত্রদল নেতা–কর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বিক্ষোভে নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।

উল্লেখ্য, পাথর উত্তোলনের অভিযোগে ১৪ অক্টোবর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। সর্বশেষ ৯ জুন জাফলংয়ে পাথর উত্তোলনে জড়িত থাকায় জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে বহিষ্কার করা হয়। এবার জাফলংয়ে পাথর কোয়ারি বন্ধের ঘোষণায় দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন জনতা, এর নেতৃত্বে ছাত্রদল, যুবদল নেতাদের ছবি ও ভিডিওচিত্র দেখা যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102