বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

র‍‍্যাব-৯ এর পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জন আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
র‍‍্যাব-৯ এর পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জন আটক - Banglar Mati

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৪ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন জাফলং চা বাগান এলাকা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ ৪ জনকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল এলাকা থেকে ১৫৭ বোতল ইসকফ সিরাপসহ ১ একজনকে আটক করে র‍‍্যাব।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- তাদের একটি দল মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে জাফলং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ জাফলং চা বাগানের সামনে ৩টি বস্তাভর্তী ৪৭৯ বোতল বিদেশিসহ আটক করে।

আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৩৫), মো. শামছুল ইসলাম (৩৫), মো. জাকির হোসেন (২১) ও মো. আজাদ মিয়া (১৬)।

অপরদিকে, র‍‍্যাব-৯ এর আরেকটি টিম মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউপির নলগড়িয়া এলাকা থেকে ১৫৭ বোতল ইসকফ সিরাপসহ নিলুফা বেগম (৩৩) নামে এক নারীকে আটক করে।

পরে তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র‍‍্যাব-৯।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102