বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেট রেলওয়ে ষ্টেশনে দুদকের অভিযান সাবান ও বদনা সরবরাহ বাবদ বছরে ৭ কোটি ২০ লাখ টাকার অনিয়ম

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
সিলেট রেলওয়ে ষ্টেশনে দুদকের অভিযান সাবান ও বদনা সরবরাহ বাবদ বছরে ৭ কোটি ২০ লাখ টাকার অনিয়ম - Banglar Mati

সিলেট রেলওয়ে স্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আকস্মিক অভিযানে টিকিট কালোবাজারি, নির্মাণ কাজে অনিয়ম, বিনা টেন্ডারে পুরনো রড বিক্রি ও যাত্রীসেবার সামগ্রী সরবরাহে বড় ধরনের দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন এবং সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উঠে আসে, আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীসেবার জন্য নির্ধারিত ১৪টি পণ্যের মধ্যে নিয়মিতভাবে শুধুমাত্র সাবান ও বদনা সরবরাহ করা হচ্ছে। অথচ পুরো তালিকার পণ্য সরবরাহ দেখিয়ে প্রতিমাসে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে। বছরে যার পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ২০ লাখ টাকা।
এছাড়া অভিযানকালে স্টেশনে টিকিট কালোবাজারির প্রমাণ, নকশা ছাড়াই নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার এবং রেলওয়ের বিভাগীয় সিনিয়র সহকারী প্রকৌশলী আজমাইন মাহতাব ও রেজাউল হকের বিরুদ্ধে টেন্ডার ছাড়া সাড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে দুদকের দুই কর্মকর্তা জানান, এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102