বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটের পেট্রোল পাম্প গুলোতে ধর্মঘট চলমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
সিলেটের পেট্রোল পাম্প গুলোতে ধর্মঘট চলমান - Banglar Mati

প্রতিকী ছবিঃ

জ্বালানি তেলের বিক্রয় কমিশন ৭ শতাংশ নির্ধারণসহ সাত দফা দাবিতে আজ রোববার (২৬ মে) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।এর অংশ হিসেবে সিলেটেও চলছে ধর্মঘট।

প্রাথমিকভাবে বেলা ২টা পর্যন্ত সব পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন স্থগিত রয়েছে। এর মধ্যে আন্দোলনকারীদের দাবিগুলো না মানলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে বেলা সাড়ে ১১টায় বৈঠকে বসেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

পেট্রোল পাম্প মালিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-
» জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করা ও সড়ক জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের অবস্থানে বহাল রাখা
» পাম্প সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা
» বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি এবং নিবন্ধন প্রথা বাতিল
» পরিবেশ অধিদপ্তর, বিইআরসি, কলকারখানা পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল
» বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ
» ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যুতে জটিলতা দূর করা, সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট প্রদান
» অননুমোদিতভাবে ঘর বা খোলা স্থানে তেল বিক্রয় বন্ধ করা

এদিকে, সিলেটে সকাল থেকে পাম্পে জ্বালানি তেল না পাওয়া ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালক, মালিক ও যাত্রীরা। ইতোমধ্যে অনেক গাড়ি বিভিন্ন পাম্পে দাঁড়িয়ে আছে পেট্রোল না পেয়ে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বেলা সাড়ে ১১টার দিকে বলেন- সারা বাংলাদেশে এ ধর্মঘট শুরু হয়েছে সকাল থেকে। আন্দোলনের অংশ হিসেবে সিলেটেও কোনো পাম্পে বিক্রি করা হচ্ছে না জ্বালানি তেল। ঢাকার এখন বৈঠক চলছে। দাবিগুলো না মানলে বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মুল রিপোর্টঃ কওমি কন্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102