রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সুনামগঞ্জে কিশোর মারজান নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ

নুরুল ইসলাম নাবিল
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
সুনামগঞ্জে কিশোর মারজান নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ - Banglar Mati

সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি হৃদয়বিদারক ঘটনায়, ১৫ বছর বয়সী কিশোর মারজান আহমেদ নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে।

গতকাল শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে, ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কয়েকজন কিশোর মিলে সাঁতার কাটতে নামে। একে একে সবাই নদীতে লাফ দেয়, কিন্তু মারজান লাফ দেওয়ার পর আর ভেসে ওঠেনি। ধারণা করা হচ্ছে, পানির প্রবল স্রোতে সে তলিয়ে গেছে।

নিখোঁজ মারজান আহমেদ (১৫) জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের মুলতানপুর গ্রামের সন্তান। তিনি ওমান প্রবাসী রহিম উদ্দিনের বড় ছেলে মুহসিন উদ্দিন জাবেদের ছোট ভাই।স্থানীয়রা বাংলার মাটিকে জানান, যে নদীতে তারা সাঁতার কাটছিল, তার স্রোত গিয়ে পড়ে কুড়ি বিল এলাকায়। সেই স্রোতের টানেই মারজান ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

পরিবারের সদস্যরা বাংলার মাটিকে জানান, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের সবাই চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
মারজানের আপন চাচা মোঃ আবুল কালাম জানান,”আমরা আল্লাহর কাছে শুধু প্রার্থনা করছি, যেন মারজানকে আবার ফিরে পাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102