বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৫ দিন বিদ্যুৎ থাকবে না

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫
সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৫ দিন বিদ্যুৎ থাকবে না - Banglar Mati

মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরের বেশ কিছু এলাকায় টানা ৫ দিন সকালে বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২২ মে) থেকে সোমবার (২৬ মে) পর্যন্ত সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানগরের ৩৮ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।

 

বুধবার (২১ মে) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবস্টেশন প্রকল্পের ঠিকাদার কর্তৃক জরুরি কাজ সম্পাদনের জন্য ও বাৎসরিক জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও এর আশেপাশের এলাকাসমূহে বৃহস্পতিবার (২২ মে) থেকে সোমবার (২৬ মে) পর্যন্ত সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102