বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সুরমায় বালু উত্তোলন বিলীন হচ্ছে দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
সুরমায় বালু উত্তোলন বিলীন হচ্ছে দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ - Banglar Mati

প্রতিকী ছবিঃ
সুরমা নদীতে পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন। ফলে বিলীন হয়ে যাচ্ছে সিলেটের দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা। ফাটল ধরেছে নদীর দুই পারে। হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ড পাউবোর বন্যা নিয়ন্ত্রন বাধ। এ নিয়ে এলাকার জনমনে ক্ষোভে অন্তঃ নেই। ক্ষোভের বিস্ফোরণে যে কোনো সময় ঘটে যেতে পারে নানা অঘটন।

জানা গেছে, সিলেট জেলার জকিগন্জ উপজেলার সুরমা নদী (নওয়াগাও) নামে একটি বালুমহাল রয়েছে। এ মহালের অপর অংশে রয়েছে কানাইঘাট উপজেলার বীরদল বাজার ও ঘনবসতিপূর্ণ গ্রাম, স্কুল-মাদ্রাসা মসজিদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। রয়েছে বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাধ। জকিগন্জ এলাকাধীন মহাল দাবিতে অবিভক্ত সুরমা থেকে বালু-মাটি উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে সুরমা তীরবর্তী উভয় উপজেলার জনপদ। গত প্রায় দুই সপ্তাহ ধরে মেসার্স আপ্তাব এম্পোরিয়াম নামীয় একটি প্রতিষ্ঠান ইজারা নামে খাবলে খাচ্ছে নদী ও জনপদ। প্রত্যহ ১০ থেকে ১২ টি হাইড্রলিক ড্রেজার দিয়ে চালাচ্ছে ধংসাত্মক তান্ডব। মানছে না ইজারা সংশ্লিষ্ট শর্তাবলী ও নিয়ম কানুন।

গত ১৪৩১ বাংলা সনে এই মহাল লিজ দেওয়া হলে এটাকে কেন্দ্র করে ঘটেছে হামলা মামলাসহ বহু অঘটন। তা সত্বেও চলতি ১৪৩২ বাংলা সনে মহালটি লীজ দেওয়া নিয়ে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সন্চার হয়েছে। এলাকাবাসী এই লীজ প্রদানকে পরিবেশ বিধ্বংসী আখ্যায়িত করে অবিলম্বে লীজ বাতিল সহ সুরমা তীরবাসীকে রক্ষার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102