বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

আওয়ামী লীগ নেতা কামালের প্রতারনার ফাঁদে সর্বশান্ত প্রবাসীর স্ত্রী

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
আওয়ামী লীগ নেতা কামালের প্রতারনার ফাঁদে সর্বশান্ত প্রবাসীর স্ত্রী - Banglar Mati

সংবাদ সম্মেলনে অভিযোগ 

একজন ধর্মের ভাইয়ের প্রতিশ্রুতি আর পারিবারিক সম্পর্কের উপর ভরসা করে নিজের স্বপ্ন আর সঞ্চয় সব হারিয়েছি- চোখের পানি ধরে রেখে এভাবেই নিজের কষ্টের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরলেন সিলেট মহানগরে বাসিন্দা হাসনা বেগম।

সোমবার (১৯ মে) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জানান, তার প্রবাসী স্বামী মুহিবুর রহমান দেশে ফিরে স্থায়ীভাবে একটি জায়গা কিনতে চাইলে প্রতিবেশী কামাল আহমদ নামের এক ব্যক্তি তার নিজের জায়গা বিক্রির প্রস্তাব দেন। আমার স্বামী মুহিবুর রহমানের জায়গা পছন্দ হলে আলাপ আলোচনা সাপেক্ষে জায়গার মূল্য ষাট লক্ষ টাকা নির্ধারণ করা হয়। পারিবারিক ঘনিষ্ঠতা ও ধর্মীয় সম্পর্কের কারণে হাসনা বেগম ও তার স্বামী সহজেই রাজি হয়ে যান।

সিলেট নগরীর নরসিংটিলা এলাকার বাসিন্দা ও গ্রীস প্রবাসী মুহিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, জমি বিক্রির নামে প্রতারণা করে তার কাছ থেকে ৩৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন সিলেট মহানগরীর বাগবাড়ী নরসিংটিলার একতা ৪৭/৪-বি বাসার মালিক কামাল আহমদ (৫৫) পিতা- আব্দুল বারিক, তার স্ত্রী রুহেনা বেগম (৩০)। শুধু তাই নয়, পরবর্তীতে প্রতারণার বিষয়টি প্রকাশ হলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।

হাসনা বেগম বলেন, “পারিবারিক ও ধর্মীয় সম্পর্কের ভিত্তিতে কামাল আহমদের ওপর ভরসা করে আমার স্বামী জায়গা কিনতে সম্মত হন। ২০২৪ সালের আগস্ট মাসে তিন দফায় সাক্ষী তোতা মিয়া, আমার ভাসুর মাহবুব হোসেন জীবন ও আমার পরিবারের সবার উপস্থিতিতে কামাল আহমদকে ৩৩ লক্ষ টাকা পরিশোধ করি। কথা ছিল, পরের সপ্তাহে অবশিষ্ট টাকা পরিশোধ ক্রমে আমার স্বামীকে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। কিন্তু তা আর হয়নি।”

তিনি জানান, সিলেটের মেজরটিলা এলাকায় ৪ ডেসিমেল জায়গা বিক্রির প্রতিশ্রুতি দিলেও পরে জানা যায়, সেই জমির মালিকানা ও দখল নিয়ে মামলা চলছে। বিষয়টি জানার পর স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মইনুল হক চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. কামরম্নজ্জুজামান দিপু, সদস্য ফারুক আহমদ চৌধুরীকে বিষয়টি অবগত করি। পরে পঞ্চায়েতের মাধ্যমে সালিশে বসা হলে কামাল আহমদ টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং বিকল্প হিসেবে নিজের বাসার নরসিংটিলার অংশ থেকে তিন শতক জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেটিও পরবর্তীতে অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “১২ মে ২০২৫ তারিখে যখন জমি রেজিস্ট্রির বিষয়টি আবার জানতে চাই, তখন কামাল আহমদ, তার স্ত্রী রুহেনা বেগম এবং শ্যালক আওলাদ হোসেন আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে ও আমার ভাসুর মাহবুব হোসেন জীবনকে খুন করে লাশ গুম করার হুমকি দেন।”

হাসনা বেগম অভিযোগ করেন, থানায় অভিযোগ দিলেও তা আমলে নেওয়া হয়নি। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হয়ে দুটি মামলা দায়ের করেন একটি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ধারায়। যার মামলা নং- ১১৫/২৫ইং এবং আরেকটি প্রতারণার অভিযোগে ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারায়। যার মামালা নং ৫৯৭/২৫ইং।

সংবাদ সম্মেলনে হাসনা বেগম বলেন, “এ ঘটনার সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ সব আমার কাছে রয়েছে। আমি আপনাদের লেখনীর মাধ্যমে ন্যায়বিচার পেতে চাই। স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে, বিষয়টি তাদের সামনে স্বীকার করলেও কামাল আহমদ এখনও প্রতিশ্রুতি পালন করেননি। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102