বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

বড়লেখা পল্লখাল সীমান্ত দিয়ে আরো ১৬ জন অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
বড়লেখা পল্লখাল সীমান্ত দিয়ে আরো ১৬ জন অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক - Banglar Mati

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাদের ঠেলে পাঠিয়েছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। বিকেলে আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল বৃহস্পতিবার (১৫ মে) নিউ পাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জন আটক করে। পরে বিজিবি আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এর মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

 

আটককৃত ব্যক্তিরা হলেন-মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫), তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯), সানিয়া (১৯), নীলা (১৮) ও ভৈরবী (১৬)। আকটকৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করতে বিএসএফ আটক করে রেখেছে।

 

এর আগে বুধবার ভোরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করে বিজিবি। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। গত ৬ ও ৭ মে বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফ শতাধিক মানুষকে ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে অনুপ্রবেশের সময় ১১৯ জনকে আটক করেছে বিজিবি।

 

এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও কীভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ মানুষকে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বৃহস্পতিবার বিকেলে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102