শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটের মুজিব হত্যা মামলায় ৬ জনকে আটক করে (র‍‍্যাব)-৯।

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
সিলেটের মুজিব হত্যা মামলায় ৬ জনকে আটক করে (র‍‍্যাব)-৯। - Banglar Mati

সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ৬ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

তাদের একটি টিম বুধবার (১৪ মে) বিকাল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বদরুল মিয়া (২৮), আফরেতা বিবি (৬৫), রোকসানা বেগম (৩৬), শেলী বেগম (২৮), আয়শা বেগম (৩২), ও বেগম বিবি (৪২)।

 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ১৬ এপ্রিল দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানকে তার বসতবাড়িতে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র‍‍্যাব-৯-ও। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় এ মামলার এই ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍‍্যাব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102