মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

হঠাৎ কেনা লটারির টিকিটে জিতলেন ৩ লাখ ডলার

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
হঠাৎ কেনা লটারির টিকিটে জিতলেন ৩ লাখ ডলার - Banglar Mati

যুক্তরাষ্ট্রের মিশিগানে এক ব্যক্তি একটি দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন। ওই দোকানে লটারির টিকিটও বিক্রি হচ্ছিল। কেনাকাটার ফাঁকে লটারির টিকিট দেখে তাঁর আরও একবার নিজের ভাগ্য যাচাই করে নেওয়ার ইচ্ছা জাগে। যেমন ভাবনা, তেমন কাজ। ওই ব্যক্তি কিনে ফেলেন একটি লটারির টিকিট। সেটাই যে তাঁর ভাগ্য খুলে দেবে, তা কি আর তখন তিনি জানতেন!

 

ওই ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি মিশিগান লটারি কর্মকর্তাদের বলেন, ওয়েস্ট শিকাগো বুলেভার্দের একটি দোকান থেকে তিনি সেফ ক্র্যাকার ক্যাশওয়ার্ড টিকিট কিনেছিলেন।

 

লটারিজয়ের মুহূর্তের বর্ণনায় ওই ব্যক্তি আরও বলেন, ‘আমি সব ধরনের লটারির টিকিট কিনি বা খেলি। সেদিন দোকানে গিয়ে আমার যেটা চোখে পড়েছে, আমি সেটাই তুলে নিয়েছি। এভাবেই আমি সেফ ক্র্যাকার ক্যাশওয়ার্ডের টিকিট কিনি, কোনো কিছু না ভেবেই।’

 

টিকিট কেনার পর ওই ব্যক্তি টিকিটের ঢেকে রাখা অংশটি ঘষে বারকোডটি বের করেন এবং সেটি স্ক্যান করেন। টিকিটটি স্ক্যান করার পর তিনি একটি বার্তা পান। ওই বার্তায় তাঁকে লটারি অফিসে গিয়ে পুরস্কার দাবি করতে বলা হয়। তিনি সে অনুযায়ী কাজ করেন এবং খেলাটি খেলেন।

এরপর পুরো খেলাটি খেলেন ওই ব্যক্তি। দেখা গেল, টিকিটে ১০টি শব্দ মিলেছে, যা সেফ ক্র্যাকার ক্যাশওয়ার্ড গেমে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার শর্ত। অর্থাৎ ওই টিকিটে তিনি পেয়ে গেছেন প্রথম পুরস্কার।

 

ওই ব্যক্তি বলেন, ‘যখন দেখলাম যে তিন লাখ ডলার জিতে গেছি, আমার বিশ্বাস হচ্ছিল না।’ তিনি পুরস্কারের অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন।

 

সূত্র: প্রথম আলো

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102