সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

কোম্পানীগঞ্জে বড় ভাইর আঘাতে ছোট ভাই খুন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
কোম্পানীগঞ্জে বড় ভাইর আঘাতে ছোট ভাই খুন - Banglar Mati

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে আহত ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) মারা গেছেন। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে এ ঘটনা ঘটে।রুবেল আহমেদ এহিয়া এই গ্রামের মৃত আসিক মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

 

রুবেল আহমেদ এহিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন। পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরেন । আট মাস আগে তিনি বিয়ে করেন। এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান জানান- লাশে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102