রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের অভিযোগে শিক্ষক আটক

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের অভিযোগে শিক্ষক আটক - Banglar Mati

সিলেটের বিশ্বনাথে কিশোরী (১৭) মাদরাসাছাত্রী অপহরণ করে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. সেলিম মিয়া (৪২) ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের হতদরিদ্র এক পরিবারের কিশোরী রমজান মাসে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা নিতে স্থানীয় মসজিদে ভর্তি হয়। এতে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ক্বারী সেলিম মিয়ার সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। গত বুধবার (১৬ এপ্রিল) ওই কিশোরী বাড়ি থেকে মাদসারায় যাওয়ার পথিমধ্যে ওই শিক্ষক তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান।

পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষিতা কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করে। এরপর ধর্ষক কিশোরীর চাচাতো ভাইয়ের সঙ্গে বিষয়টি টাকা লেনদেনের মাধ্যমে শেষ করতে চায়। কিন্তু ধর্ষিতার চাচাতো ভাই এ বিষয়টি স্থানীয় এক মুরব্বীকে সাথে নিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে  এঘটনায় বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে কিশোরীর পরিবার, (মামলা নং-৬)। মামলা দায়েরের পরপরই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সেলিম মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102