বোবা বিশ্ব’কে ধিক্কার
শান্তা কামালী
জানি না কারা সাচ্চা
আর কারা ঘৃণ্য প*শুর বাচ্চা
ফি*লিস্তিন বলে কিছু আর থাকলো না,
ধ্বংস হয়ে গেলো গাজা…
হে আল্লাহ তারা কি ছিলো না তোমার অনুগত প্রজা?
অর্থ আর অ*স্ত্রের দাপটে মরেছে মানব সন্তান…
গোটা আরব তাকিয়ে দেখলো
নামধারী মাস্তান!
প্রশ্ন জাগে মনে
এরা কেমন মুসলমান?
দূর্গত মানুষের পাশে দাঁড়ায় না এসে
শুধুই ভোগ বিলাসে জীবন প্রপাত
বহিরঙ্গে মুসলমান মনের অভাব
দিরহাম পাহাড়ে শয্যা তাদের লজ্জাহীন লেবাসে।
যদি একবার আরব দাঁড়াতো গাজা’র পাশে
ইরান ইরাক সিরিয়া ফি*লিস্তিন
থাকতো না কান্না শত্রু হারাতো অস্থিন
হাজার হাজার নিরীহ জীবন বাঁচতো অবশেষে।
ধর্ম যদি ধারণ করতে না পারে
গনহত্যা ই দেয় উপহার,
তবে মানব ধর্ম থাকে কি তাহার?
সেই মানুষ দরকার কোথা পাই আহারে!
৭/৪/২৫ সিলেট সদর