শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত চোরাচালানের জগতে অপ্রতিরূদ্ধ গোলাম হোসেন ওরফে বুঙ্গারি গোলাম, প্রশাসনের নীরব ভুমিকা..! ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল - Banglar Mati

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা জজ কোর্টের সম্মানিত পিপি জনাব আশিক ঊদ্দিন আসুক সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের জেলা মহানগরের নেতৃবৃন্দ।

 

ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এই আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উমেদের এই আন্তরিক সহযোগিতা থাকায় আজ এই প্রান্তিক এলাকার মানুষ একত্রিত হয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছে।

 

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, আগামী নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

 

জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট আশিকুর রহমান আশুক বলেন, আমরা এই সংকটময় মুহূর্তে জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নের্তৃত্ব বজায় রেখে এই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করবো যাতে আগামীতে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়

 

মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের দলের প্রতিটি কর্মী মানুষের জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছেন সেই কাজের ধারা অব্যাহত থাকবে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এই সকল কাজেই আমাদের নেতা কর্মীরা থাকবে দেশমাতা খালেদার জন্য আমরা দোয়া করি আল্লাহপাক যেন সুস্থতা দান করেন।

 

উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , মানবাধিকার, পেশাজীবী, সাংবাদিকসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102