শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত চোরাচালানের জগতে অপ্রতিরূদ্ধ গোলাম হোসেন ওরফে বুঙ্গারি গোলাম, প্রশাসনের নীরব ভুমিকা..! ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ

চট্টগ্রামের কৃষক দলের এক নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
চট্টগ্রামের কৃষক দলের এক নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা - Banglar Mati

চট্টগ্রামের কৃষক দলের এক নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নেতার নাম নাসির উদ্দিন (৪০)। তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পরে নিহত নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ির পাশে নিজের গরুর খামারে যাওয়ার সময় কে বা কারা জবাই করে শরীর থেকে মাথা আলাদা করে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, ইফতারের পরে আমার ভাই তার নিজস্ব খামারে যাওয়ার সময় তাকে জবাই করে হত্যা করা হয়। আমার যতটুকু ধারণা এলাকার লোক আমার ভাইকে খুন করেছে। আশা করি তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ইফতারের পর পর সে তার নিজের গরুর খামারে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়। সে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102