বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

তামিমের অবস্থা স্থিতিশীল, কথা বলেছেন পরিবারের সাথে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
তামিমের অবস্থা স্থিতিশীল, কথা বলেছেন পরিবারের সাথে - Banglar Mati

হার্ট অ্যাটাকে গুরুত্বর অসুস্থ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগের চেয়ে ভাল আছেন। জ্ঞান ফেরার পরে তিনি কথা বলেছেন পরিবারের সাথে।তামিম ইকবালের দল মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল বিবিসি বাংলাকে জানিয়েছেন, “এখন অবস্থা অনেকটা স্থিতিশীল। তবে এখনো তিনি আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের সাথেও কথা বলেছেন”।

 

সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার।চিকিৎসকেরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়।

 

মোহামেডানের কোচ মি. বাবুল বলেন, “হঠাৎ অসুস্থ হওয়ার পর তামিমের শারীরিক অবস্থা নিয়ে আমরা বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তবে এখন অবস্থার উন্নতি হয়েছে”।ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করলেও অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।

 

খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই ফজিলাতুন্নেসা হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে।এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে রিং পরানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102