শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

পিআইবির মহাপরিচালক দু’দিনের সফরে সিলেটে

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
পিআইবির মহাপরিচালক দু’দিনের সফরে সিলেটে - Banglar Mati

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক ফারুক ওয়াসিফ দু’দিনের সফরে সোমবার সকালে সিলেট আসছেন।

ঢাকা থেকে ফ্লাইটে সকাল সাড়ে ৭টার তিনি ওসমানী বিমানবন্দরে এসে পৌছাবেন। তাঁর সফরসঙ্গী রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি বিশিষ্ট পেশাজীবী নেতা ওবায়দুর রহমান শাহীন।

সিলেট পৌছে সোমবার সকাল সাড়ে ৯টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর সহযোগিতায় ‘সাংবাদিকতা কার জন্য?’ বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত হবে। এতে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ মূল আলোচক হিসাবে যোগদান করবেন। এছাড়া, নির্ধারিত আলোচক হিসাবে অংশ নেবেন- মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ওবায়দুর রহমান শাহীন ও মুকতাবিস উন-নূর।

পরের দিন মঙ্গলবার থেকে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ৩ দিনব্যাপী পিআইবির সাংবাদিকতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টায় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত সূধীজন এবং প্রশিক্ষণ কর্মশালায় তালিকাভুক্ত সাংবাদিকদের যথাসময়ে অংশগ্রহণের জন্য এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102