শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা - Banglar Mati

বাংলাদেশে বাধ্যতামুলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তবে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে মামলা হবে না বলেও জানান তিনি।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মি. রহমান।

উল্লেখ্য যে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা জেলা প্রশাসক বা ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, এমন শতাধিক কর্মকর্তার অনেককে দায়িত্বহীন বা ওএসডি করা হচ্ছে।

বেশ কয়েক জনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে।

প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও কারও কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

জনপ্রশাসন সচিব দাবি করেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমুলক আচরন করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই অপরাধ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার।

তবে ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।

এদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ে এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন, এমন আরও নয়জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব করা হচ্ছে শিগগিরই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102