শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ ::
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রিকাবী বাজারে ফিজিওথেরাপির নামে স্বপ্না হ্যাপির রমরমা দেহ ব্যবসা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত চোরাচালানের জগতে অপ্রতিরূদ্ধ গোলাম হোসেন ওরফে বুঙ্গারি গোলাম, প্রশাসনের নীরব ভুমিকা..! ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ

সিলেট ওসমানী মেডিকেলে আগুন আতংক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট ওসমানী মেডিকেলে আগুন আতংক - Banglar Mati

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের একটি ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের লাইনে মিটার লাগানোর সময় বিকট শব্দে ও আগুন আতঙ্কে ওয়ার্ড ছেড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এ সময় নিরাপদ আশ্রয়ের জন্য চিকিৎসাধীন শিশুসহ স্বজনরা হাসপাতালের নিচে চলে আসেন। অক্সিজেনের লাইনে আগুনের ফুলকি ও গ্যাস বের হতে দেখতে পেয়ে আগুন আতঙ্কে কয়েকটি ওয়ার্ডের রোগীসহ স্বজনরা বের হতে দেখা যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসপাতালের পঞ্চম তলার একটি শিশু ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।

শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর বাবা জাকির হোসেন জানান, হাসপাতালে আগুন লেগেছে এমন খবরে ওয়ার্ড ছেড়ে যে যেভাবে পেরেছেন নিচে নেমে এসেছেন। বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি দেখা গেছে। শিশু ওয়ার্ডসহ হাসপাতালে থাকা অন্য লোকজন রোগীসহ নিচে নেমে আসেন। পরে আবার তারা যার যার ওয়ার্ডে ফিরে যান।

সিলেট ওসমানী মেডিক্যালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, শিশু ওয়ার্ডের সেন্ট্রাল লাইনের মিটার লাগানোর সময় দ্রুত কাজ করতে গিয়ে বিকট শব্দ হয়। এ সময় অক্সিজেন বাইর হওয়ার পাশাপাশি আগুনের ফুলকি ও গ্যাস বের হওয়ায় আগুন লেগেছে আতঙ্কে রোগীরা নিচে নেমে পড়েন। তবে তেমন কিছু হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102