বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - Banglar Mati

ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরের জামান চৌধুরী। সকাল ১১টায় প্রধান অতিথি সভাস্থলে উপস্থিত হলে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট  দলের কয়েকজন চৌকস  সদস্য তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি পতাকা উত্তোলন সম্পন্ন করলে স্কাউট ও গার্ল গাইডস্ দল মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নূরের জামান চৌধুরী বলেন, জীবনে বড় হতে হলে ফিজিক্যাল, মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল এই তিন ধরনের ফিটনেস সবাইকে অর্জন করতে হবে। বিদ্যালয়ের কো-কারিকুলার এক্টিভিটিজ এর মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এই তিনটি ফিটনেস অর্জনে অসামান্য ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জহুর আহমেদ বিদ্যালয়ের প্রারম্ভিক সাফল্যের স্মৃতিচারণ করেন এবং বর্তমান শিক্ষার্থীদের এ সকল চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এরপর বার্ষিক ক্রীড়ার কয়েকটি ইভেন্ট সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পবর্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ দুপুর ২টায় দলীয় সংগীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও লোকসঙ্গীতে মুখরিত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অবন্তী রচনা ও নুসরাত চৌধুরী। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম. আবদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের এসব পরিবেশনার প্রশংসা করেন এবং সুস্থ  সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখার প্রত্যাশা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার শিক্ষা অফিসার এ. এস. এম আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাজমা বেগম, দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচরিতা দাস।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পরপরই অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর এমন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102