বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

স্যার না বলায় সুনামগঞ্জের এসপির ক্ষোভের ভিডিও ভাইরাল

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
স্যার না বলায় সুনামগঞ্জের এসপির ক্ষোভের ভিডিও ভাইরাল - Banglar Mati

আমি আজ চাকরি ছাড়লে কাল ইলেকশন করতে পারবো। বিএনপির সবচেয়ে বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে’—সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খানের এমন দম্ভোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে এ ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে ‘স্যার’ সম্বোধন না করায় এসপি এমন দম্ভোক্তি করেন। এসময় গণঅধিকার পরিষদের এক নেতাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুমকি দেন তিনি। পরে পৌর শহরের হোসেন বখত চত্বরে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে এসপিকে প্রত্যাহারের দাবি জানান দলটির নেতাকর্মীরা।

এসময় সংবাদ সম্মেলন তারা অভিযোগ করে বলেন, ২০২৩ সালে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলা করে ছাত্রলীগ। এ বিষয়ে বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলতে যান তারা। এসময় এসপিকে ‘স্যার’ সম্বোধন না করায় ক্ষেপে যান। এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কাল ইলেকশন করতে পারবো। বিএনপির সবচেয়ে বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে’। এসময় উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ ঝেরে ঘাড় ধরে বের করে দিতে বলেন তিনি।

সুনামগঞ্জ গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী বলেন, ‌“মামলা সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম। কিন্তু উনাকে ‘সাহেব’ বলতেই উনি ক্ষেপে যান। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারকে সুনামগঞ্জ থেকে বদলি করতে হবে।”

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, “আমি একজন পুলিশ সুপার। আপনারা শুধু আমার রাগটুকু প্রচার করছেন। কিন্তু গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমার অফিসে এসে খুব বাজেভাবে ব্যবহার করেছে। ফলে আমি হয়তো একটু রেগে গেছি। বিশ্বাস করেন গণঅধিকার পরিষদের নেতারা প্রথমে আমার অফিসে এলে আন্তরিক ব্যবহার করি। কিন্তু তারা সেটার সুযোগ নিয়েছেন। শেষে আবার তারাই সেটা বুঝতে পেরে আমাকে ‘সরি’ বলে গেছেন।”

সৌজন্যে : জাগোনিউজ

banglarmati24.com desk

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102