বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

আল-হামরা শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়ার স্বর্ণ উদ্ধার : আটক ৩

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
আল-হামরা শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়ার স্বর্ণ উদ্ধার : আটক ৩ - Banglar Mati

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার আল-হামরা শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়ার স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ জানুয়ারি সিলেটের আল হামরা বিপণিবিতানের চতুর্থ তলার নূরানী জুয়েলার্স নামের একটি দোকানের তালা ভেঙে সোনা চুরির ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, এ ঘটনায় তাদের ২৫০ ভরি সোনা খোয়া গেছে। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা করেন।

সোমবার কতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়,  চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কামাল্ল্যা ইউনিেনের নেয়ামতপুর এলাকা থেকে  ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীর (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি এ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার স্পেশাল টিম গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে নূরানী জুয়েলার্স চুরি হওয়া স্বর্ণালংকারের জব্দ তালিকা জব্দ করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে তার দেখানো মতে ওই এলাকার বিভিন্ন  জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে আল-হামরা মার্কেটে সংঘটিত চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ  সোহেল দেবনাথ (৪২), মো. আবুল হোসেন (৫৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তাররকৃত ৩  আসামির কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

সিলেট নগরের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102