বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

শহিদ শামসুদ্দিন হাসপাতালে খাবার নিয়ে অনিয়মের অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
শহিদ শামসুদ্দিন হাসপাতালে খাবার নিয়ে অনিয়মের অভিযোগ - Banglar Mati

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে খাদ্য নিয়ে তেলেসমাতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে খাবার পরিবেশন নিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের খাবার পরিবেশন করে খাদ্য পরিবেশন কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজ। প্রতিদিন খাবার বিতরণ নিয়ে রোগীদের নানা অভিযোগ থাকে ওই প্রতিষ্ঠানের উপর। বৃহস্পতিবার সকালের নাস্তা এবং দুপুরের খাবার দিতে অপারগতা দেখায় খাদ্য পরিবেশন কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজ। বার বার খাবারের খোজ নিতে গেলে কর্তৃপক্ষের লোকেরা রোগীর ও রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করতে থাকেন।

রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন নানা অজুহাতে খাবার দিতে দেরি হয় ওই কোম্পানির। মাঝেমধ্যে খাবার

বিতরণ করাও হয় না।

অনেকেই অভিযোগ করে বলেন, বিগত দিনগুলোতে এই হাসপাতালে খাবার নিয়ে নানা সমস্যা ছিল এবং বর্তমানেও রয়েছে। এমন অনেক সময় দেখা যায় দুপুরের খাবার সন্ধ্যা ৬টার দিকে দেয়া হয়েছে।

ইউসুফ নামের এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কাউকে দুপুরের খাবার দেওয়া হয় নি সেই সাথে সকালেও খাবার দেওয়া হয়নি। পরে রোগীদের স্বজনেরা বার বার অভিযোগ করার পর, সাড়ে ৩টার দিকে খাবার দেওয়া হয়। যে খাবারগুলো তারা পরিবেশন করে তার মান একেবারে নূন্যতম এবং সীমিত উপকরণ দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরএমও ড. মিজানুর রহমান জানান, প্রতিদিন সময়মতো রোগীদের খানি দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সামান্য অসুবিধার জন্য খাবার দিতে দেরি হয়ে যায়। কি অসুবিধা জানতে

চাইলে তিনি বলেন, এটা খাদ্য সাপ্লাইয়ার কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজের কর্মকর্তারা বলতে পারবেন।

এই বিষয়ে খাদ্য পরিবেশনকারী কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজের খাদ্য পরিবেশক বিপ্লবের মুঠোফোনে একাধিকবার ফোন কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102