মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

আবারো আন্দোলনে শাবিপ্রবির ছাত্র-ছাত্রীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
আবারো আন্দোলনে শাবিপ্রবির ছাত্র-ছাত্রীরা - Banglar Mati

প্রভাষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার স্বার্থে তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশ এবং তদন্তে প্রমাণ সাপেক্ষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিতে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে বিগত প্রশাসনের সময়ে হওয়া প্রভাষক নিয়োগে বিস্তর দুর্নীতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন একাডেমিক সিজিপিএ ৩.৫০ পাওয়া আবশ্যক হলেও, ২০২৪ সালের নিয়োগে বিধি বহির্ভূতভাবে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। অবৈধ এই নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ সিজিপিএ নিয়ে পাশ করা শিক্ষার্থীরা হয়েছেন বৈষম্যের শিকার।দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া এ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচিকে যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে শাবিপ্রবির প্রক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, ইতোমধ্যেই এ ঘটনায় কার তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিয়েছে। আগমী সিন্ডিকেট মিটিং এ তা জানা যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102