বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেট ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনকালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
সিলেট ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনকালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ - Banglar Mati

অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো গতিশীল করতে হবে। জাতীয় হেল্পলাইন ১০৯ এ কল করে সেবা নেওয়ার ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। আজ রবিবার ১২ জানুয়ারি সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শকালে তিনি এসব কথা বলেন।

 

পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. শামছুল ইসলাম, উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।

 

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বর্তমান জনবল দিয়ে কীভাবে আরো ভালো চিকিৎসা সেবা ও আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো কার্যকর করতে সিলেটে আলাদা একটি কমপ্লেক্সে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি। ওসিসি-তে কার্যকর সেবা দিতে কী কী সমস্যা বিদ্যমান এবং সেটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দেন উপদেষ্টা।

 

পরিদর্শকালে শারমীন এস মুরশিদ ওসমানী মেডিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন। এসময় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা দ্রুত ও নির্ভুলভাবে চূড়ান্ত করার লক্ষ্যে জুলাই ফাউন্ডেশনের জেলা কমিটিকে সব রকম তথ্য দিয়ে সাহায্য করার কথা উল্লেখ করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

 

এর আগে উপদেষ্টা শারমীন এস মুরশিদ নগরীর রায়নগরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। পরে সদর উপজেলার বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102