বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

২০০ দিন কারাভোগের পর ছাড়া পেলেন ঝুমন দাস

নজরুল ইসলাম
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
২০০ দিন কারাভোগের পর ছাড়া পেলেন ঝুমন দাস - Banglar Mati

নজরুল ইসলামঃ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ধর্ম নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় টানা ২০০ দিন কারাভোগের পর ছাড়া পেলেন সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ঝুমন দাস।

মঙ্গলবার সন্ধায় জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেয়ে মায়ের সাথে নিজ গ্রামের উদ্যেশে রওয়ানা দেন।

মুক্তি পেয়ে ঝুমন দাস প্রধানমন্ত্রী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে তিনি ২৩ সেপ্টেম্বর দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চে এক বছরের জন্য শর্ত সাপেক্ষে জামিন দেয়। এই একবছর তিনি সুনামসগঞ্জ জেলার বাহিরে কোথায় যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে বলে হা্ইকোর্টের ওই আদেশে বলা হয়। আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টের আদেশটি সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌছালে বিচারক আব্দুর রহিমের আদালত তাকে জামিনে মুক্তি প্রদানের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমন দাসের আইনজীবী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল আবেদীন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ধর্ম নিয়ে কটূক্তি করেছিলেন জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস আপন। এর বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে মঙ্গলবার (১৬ মার্চ) রাতেই শশখাই বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102