বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটের সীমান্তের ওপারে ১৩ জন বাংলাদেশী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
সিলেটের সীমান্তের ওপারে ১৩ জন বাংলাদেশী আটক - Banglar Mati

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৩ জন সীমান্তের ওপারে ভারতে আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ১৩ জন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তাদেরকে রোববার (২২ ডিসেম্বর) রাতে সীমান্ত থেকে আটক করে বিএসএফ। পরে সে দেশের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে। তবে এ বিষয়ে আটকদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানাপুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়নি।

জানা যায়, রোববার রাত ৮টার দিকে সিলেটের তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকায় ওপারে অবৈধভাবে অবস্থানকালে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরদিন (২৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পুলিশের মাধ্যমে তাদরে কারাগারে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। এর মধ্যে একজন গোয়াইনঘাটের ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার। তবে অফিসিয়ালি কেউ কিছু আমাদের জানায়নি। ফলে আটকদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আমরা সোর্স মারফত শুনেছি। এ বিষয়ে বিএসএফ বা আটকদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102