মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

সিলেট নগরী থেকে চার ছিনতাই কারী কে আটক করেছে পুলিশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
সিলেট নগরী থেকে চার ছিনতাই কারী কে আটক করেছে পুলিশ - Banglar Mati

সিলেট নগরীতে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন সেট।

বুধবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদরেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

আটককৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার কাটিপুর গ্রামের মোজাম্মিল আলীর ছেলে আবদুল মালিক রুহেল (২৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বোরুরাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে পারভেজ আহমদ (২৫), সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলার মৃত তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৩) ও বাগবাড়ি সোনার বাংলা আবাসিক এলাকার মো. কাজলের ছেলে মো. কয়েছ (৩০)।

তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৩ হাজার ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর বিকাল সোয়া ৪টায় সিলেট নগরীর তালতলাস্থ নূরজাহান হোটেলের সামনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পূর্ব জালালাবাদ গ্রামের রানা মিয়ার ছেলে ওয়াহিদ হোসেন (১৯) ও তার চাচাতো ভাই ছিনতাইর শিকার হন। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা।

 

এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102