সিলেট প্রতিনিধঃ সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত অচেতন ২৫ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
রোববার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর হাইওয়ে রোডের পাশে থেকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় প্যারাডাইজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে টিম ওসমানীনগর। আজ সোমবার বেলা ১১টার দিকে যুবকের জ্ঞান ফেরার পর তাকে থানায় নিয়ে আসা হয়।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, উদ্ধার হওয়া সেই যুবক নিজের পরিচয় বলতে পারছেন না। কখনো তিনি বলছেন তাঁর নাম আব্দুল্লাহ আবার কখনো বলছেন মাহফুজ, এছাড়াও তার বাড়ি জাফলংয়ে, জৈন্তাপুর, গোয়াইনঘাট এসব ভিন্ন স্থানের নাম বলছেন।
তিনি বলেন, তার দেওয়া পরিচয় পুলিশ মিলিয়ে দেখছে, যদি কোনো ব্যক্তি যুবকের পরিচয় পান তাহলে ওসমানী নগর থানায় থানায় যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।