এই শরতে
শান্তা কামালী
জানি আমি জানি,শরতের রাণী
কাশের গুচ্ছে চামর দুলিয়ে
ঘাসের ওপর শিশির ছড়িয়ে
শিউলি ঝরায় ভোর বেলায়।
তোমার পরাণ করে আনচান
সেই শোভা শুধু দেখিতে চায়।
দিনশেষে যবে সন্ধ্যা নামে
পাখির কূজন গেলে থেমে
নদীর ঘাটের ফিরতী খেয়ায়
কে যাবে বলে ডাক দিয়ে যায়
তখন তোমার সজল নয়ন চেয়ে
থাকে কারো প্রতিক্ষায়।
নিশীথ আকাশে যেই চাঁদ হাসে
জোছনা লুটায় জানালার পাশে,
তখন পুবের মিষ্টি বাতাসে
শরত সোহাগ পরশ এসে
তোমার অঙ্গে শিহরী যায়।
সারা দিনমান অপেক্ষায় কাটে
শরতের কাছে এই চাওয়ায়।