বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সুনামগঞ্জে ৮৪ লাখ টাকার অবৈধ পন্য ও মালামাল আটক করেছে বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
সুনামগঞ্জে ৮৪ লাখ টাকার অবৈধ পন্য ও মালামাল আটক করেছে বিজিবি - Banglar Mati

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। সোম ও মঙ্গলবার (২ ও ৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, দমদমিয়া, লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, জনসন বেবি ক্রিম, শীতের কম্বল, মেহেদী, চা-পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, মন্ড সিগারেট, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য- ৮৪ লক্ষ ১৬ হাজার ৭৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102