বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

জৈন্তাপুরে গ্যাস সংযোগের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
জৈন্তাপুরে গ্যাস সংযোগের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত - Banglar Mati

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে গ্যাস সংযোগের দাবীতে জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
হরিপুর বাজার বাস স্টেশনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।জনসমাবেশে “আমার সম্পদ আমি চাই,ঘরে ঘরে গ্যাস চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশটি অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলার হরিপুরে খনিজ সম্পদ তেল গ্যাস ১৯৫৫ সাল থেকে অদ্যবদী পর্যন্ত জাতীয় গ্রীডে সংযুক্ত হচ্ছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই খনিজ সম্পদ বাংলাদেশ তথা উন্নত বিশ্বে যোগান দিতে সক্ষম।

ছাত্র জনতার জনসমাবেশে সমন্বয়ক সাদিক আহমদ,জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মোঃ সুয়েব আহমদ,জামাল আহমদ ও ইশতিয়াক ফাহিমের যৌত পরিচালনায়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান,সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন,বর্তমান উপজেলা বিএনপির সভাপতি,সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুর রশিদ,বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ,সাবেক জেলা পরিষদ সদস্য,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব,জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দাম,জাতীয় উলামা মাসায়েখ আইম্যা পরিষদের সহ সভাপতি সিলেট মহানগর মাওঃ শরিফ উদ্দিন খাঁ,উপজেলা বি এন পির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক উদ্দিন,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আলী হরিপুর বাজার কমিটির বর্তমান আহ্বায়ক কুতুবউদ্দিন সিকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ,জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস,জৈন্তাপুর উপজেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি জেনারেল রফিক আহমদ,হাফিজ মাওঃ আব্দুল ওয়াহিদ উপজেলা সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ,মাওঃ জাকির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক জমিয়তে আনসার বাংলাদেশ,মাওঃ আব্দুল ওয়াদুদ শিক্ষা সচিব বাঘের খাল মাদ্রাসা,ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক আহমদ,সাদিক আহমদ,নাদিম আহমদ,জাহাঙ্গীর ২,আলী আকবর,মাহফুজ,সহ আরো অনেকে।

উপস্থিত জনসমাবেশে বক্তারা বলেন-গ্যাস বাংলাদেশের জাতীয় সম্পদ,১৯৫৫ সালে সর্বপ্রথম আমাদের জৈন্তাপুরের হরিপুর এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া যায়,তবে দুঃখজনক বেয়াপার যে আমাদের সম্পদ সারা দেশে ভোগ করলেও আমরা জৈন্তাপুরের মানুষ আমাদের সম্পদ তেল,গ্যাস থেকে বঞ্চিত।তিন দশক থেকে আমাদের জৈন্তাপুর বাসী গ্যাসের আন্দোলন করলেও,এখন পর্যন্ত তার কোন ফলাফল পাওয়া যায় নি।

উল্লেখ্য জৈন্তার সর্বস্তরের জনগণের ন্যায্য দাবী, বৃহত্তর জৈন্তার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন করার জন্য পেট্রোল বাংলাসহ সরকারের সংলিষ্ট সকলের প্রতি বিনীত ভাবে আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102