বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটে শীত নিয়ে, আবহাওয়া অফিসের বার্তা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
সিলেটে শীত নিয়ে, আবহাওয়া অফিসের বার্তা - Banglar Mati

দিনের দৈর্ঘ্য কমে রাতের বিস্তৃতি বাড়লেও সিলেটে এখনও গরম কমেনি। তবে রাতের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডা। আর এতেই টের পাওয়া যাচ্ছে শীতের আসতে খুব বেশি দেরি নেই। তবে স্বল্প সময়ের জন্য ঠান্ডা অনুভূত হলেও, পুরোপুরি শীত কবে আসবে, তা জানতে নগরবাসীর মধ্যে আগ্রহের কমতি নেই।

সিলেট আবহাওয়া বলছে, শীত আসতে শুরু করেছে। আগামী মাস থেকে সিলেটের তাপমাত্রা আরও কমতে শুরু করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করছে। আবহাওয়া অফিস তিন মাসের পূর্বাভাসে আরোও জানিয়েছে এবার মৃদু, মাঝারি ও তীব্র মিলে ১৩টির মতো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। রোববার সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবারও এখানে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শীতের মৌসুম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি। সিলেট কিন্তু শীত পড়তে শুরু করেছে। অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে শীত অনুভূত হতে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102