বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সুনামগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার অবৈধ পন্য জব্দ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
সুনামগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার অবৈধ পন্য জব্দ - Banglar Mati

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় দেড় কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ও আগের দিন সোমবার অভিযান চালিয়ে চোরাই পণ্যের চালানগুলো জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ও সোমবার সুনামগঞ্জ জেলার বাংলাবাজার ও সোনালীচেলা এবং সিলেটের তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক ও পাথর কোয়ারি বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় বিপুল পরিমাণ ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সুপারি জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ রসুন। চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ইজিবাইক ও কয়েকটি নৌকাও জব্দ করে বিজিবি।
জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102